বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।   

পদের নাম ও সংখ্যা:

অধ্যাপক/সহযোগী অধ্যাপক, প্যাথলজি - ১টি

সহকারী অধ্যাপক, প্যাথলজি - ১টি

অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক, মেডিসিন - ১টি

অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক, জেনারেল সার্জারী - ১টি

রেজিস্ট্রার, জেনারেল সার্জারী - ১টি

সহকারী রেজিস্ট্রার, মেডিসিন - ১টি

সহকারী রেজিস্ট্রার, পেডিয়্যাট্রিক্স - ১টি

অফিস সহায়ক - ১টি   

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: শিক্ষক পদের জন্য বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা এবং রেজিস্ট্রেশন থাকতে হবে। অফিস সহায়ক পদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা অধ্যাপক পদের জন্য অনূর্ধ্ব ৬০, সহযোগী অধ্যাপক অনূর্ধ্ব ৫৫, সহকারী অধ্যাপক অনূর্ধ্ব ৫২ এবং অন্যান্য পদের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর।   

বেতন: অত্র কলেজের বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।   

আবেদনের নিয়মাবলী: আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে আবেদনপত্র জমা দিতে হবে।   

প্রয়োজনীয় কাগজপত্র: চিফ এক্সিকিউটিভ অফিসার বরাবর কম্পিউটারে টাইপকৃত দরখাস্ত। www.amcb.edu.bd/career লিংক হতে সংগৃহীত ব্যক্তিগত তথ্যাবলী সংক্রান্ত ২ পাতার পূরণকৃত ফর্ম। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত সনদপত্রের ফটোকপি। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সম্প্রতি তোলা ৫ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি।   

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর অধ্যাপক/সহযোগী/সহকারী অধ্যাপক পদের জন্য ১৫০০ টাকা, রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার পদের জন্য ১০০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।   


সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৩-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

আর্মি মেডিকেল কলেজ বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন