যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দারা উল্লিখিত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. নাজির-কাম-ক্যাশিয়ার - ০৩টি
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১৩টি
৩. সার্টিফিকেট সহকারী - ০২টি
৪. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী - ০২টি
৫. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী - ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: সকল পদের জন্য অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়সসীমা: ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dcjashore.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন করা যাবে ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ধরন: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ