পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া-র বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ১৩টি ভিন্ন ভিন্ন পদে ১৬ জন প্রার্থীকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা:
১. চিত্র শিল্পী - ০১টি
২. প্রোগ্রামার সহকারী - ০১টি
৩. রিসার্চ ইনভেস্টিগেটর - ০৩টি
৪. ডকুমেন্টেশন এ্যাসিষ্ট্যান্ট - ০১টি
৫. সহকারী গুদাম রক্ষক - ০১টি
৬. টেলিফোন অপারেটর - ০১টি
৭. গাড়ীচালক - ০১টি
৮. নিরাপত্তা প্রহরী - ০১টি
৯. ফীল্ড মেইনটেন্যান্স ওয়াকার - ০১টি
১০. চৌকিদার কাম-কুক - ০২টি
১১. অফিস সহায়তক - ০১টি
১২. ক্লাশরুম এ্যাটেনডেন্ট - ০১টি
১৩. গেটম্যান - ০১টি
বয়স সংক্রান্ত তথ্য:
০১/১১/২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://rda.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০১ ডিসেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ