সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তরে রাজস্বখাতভুক্ত পদে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নিয়োগের অফিস আদেশ প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: চেইনম্যান - ০১টি।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীকে আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ রবিবার পূর্বাহ্নের মধ্যে পদায়নকৃত কর্মস্থলের অফিস প্রধানের নিকট যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
- নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কপি।
- সংশ্লিষ্ট সিভিল সার্জনের নিকট হতে সংগৃহীত স্বাস্থ্য সনদ।
- ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক বিরোধী অঙ্গীকারনামা।
- স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র।
অন্যান্য শর্তাবলী: নির্বাচিত প্রার্থীকে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ