বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীন জেলা লিগ্যাল এইড অফিস এবং চৌকি আদালতের জন্য স্পেশাল মেডিয়েটর হিসেবে প্যানেল তালিকাভুক্ত ও নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মোট ৪ জন বিজ্ঞ আইনজীবীকে এই প্যানেলে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত ও প্যানেল তালিকাভুক্ত স্পেশাল মেডিয়েটরগণকে আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মহাপরিচালকের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। উল্লিখিত তারিখে উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী প্যানেল তালিকার বহির্ভূত হিসেবে গণ্য হবেন।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল: ভোলা, পটুয়াখালী এবং টাঙ্গাইল জেলার সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিস ও চৌকি আদালত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মেডিয়েটর নিয়োগের ফলাফল প্রকাশ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মেডিয়েটর নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন