জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া-এর রাজস্ব খাতের বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে জনবল নিয়োগের অফিস আদেশ জারি করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া
নিয়োগের ধরণ: অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ
যোগদানের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষানবিসকাল: নির্বাচিত প্রার্থীদের ৬ মাস শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে।
অন্যান্য শর্তাবলী: প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ড্রাগ অ্যাবিউজ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে হবে। যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণাপত্র জমা দিতে হবে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯/১০/২০২৬ তারিখের মধ্যে পরিচালক, নেকটার, বগুড়া বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: