বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির পক্ষে মামলা পরিচালনার জন্য বেসরকারি আইনজীবী নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের সংখ্যা: ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে আইন পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঢাকা জেলায় বসবাসরত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, বার কাউন্সিল সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সিলমোহরযুক্ত খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা: অতিরিক্ত সচিব (আরএম এন্ড পিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ ভবন, কক্ষ নম্বর-১৪৪৫, ১নং আব্দুল গণি রোড, ঢাকা।
অন্যান্য তথ্য: এটি একটি অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ যা প্রাথমিক অবস্থায় ২ বছরের জন্য কার্যকর থাকবে। নির্বাচিত আইনজীবীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ