ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধীনস্থ কার্যালয়সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
মোট পদসংখ্যা: ০৯টি
বয়স সংক্রান্ত তথ্য: ৩১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcbrahmanbaria.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি: টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা (সাধারণ প্রার্থীদের জন্য) এবং বিশেষ কোটার প্রার্থীদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ