যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত কৃত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং পরীক্ষার তারিখ পুনঃ নির্ধারণ
অদ্য ১০ অক্টোবর ২০২৬ তারিখ বেলা ১১.০০ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু পরীক্ষা গ্রহণের পূর্বে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁসের বিষয়টি নজরে আসায় এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আগামী ১৬/১০/২০২৬ শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।
প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব কে আহ্বায়ক করে ৫ (পাঁচ) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৩(তিন) কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিতে দেখুন নিচেঃ