যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান 'যমুনা পেপার মিলস লিমিটেড'-এ বেশ কিছু পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পেপার বোর্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট।
পদের বিবরণ:
- পদের নাম: জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং
- শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে স্নাতকোত্তর (এমবিএ অগ্রাধিকারযোগ্য)।
- অভিজ্ঞতা: বাংলাদেশের মার্কেটে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড এবং সুইডিশ বোর্ড পেপার বিক্রিতে ন্যূনতম ১০-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম: ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং
- শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে স্নাতকোত্তর (এমবিএ অগ্রাধিকারযোগ্য)।
- অভিজ্ঞতা: বাংলাদেশের মার্কেটে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড এবং সুইডিশ বোর্ড পেপার বিক্রিতে ন্যূনতম ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম: ম্যানেজার, স্টোর
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: পেপার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, এফএমসিজি (FMCG) বা গ্রুপ অব কোম্পানিতে স্টোর, ইনভেন্টরি এবং ওয়ারহাউস ব্যবস্থাপনায় ন্যূনতম ১০-১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- পদের নাম: এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: অ্যাকাউন্টস, ফাইন্যান্স, কস্টিং এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে ন্যূনতম ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়মাবলী:
- আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ আপডেট সিভি (CV) পাঠাতে হবে।
- ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করতে হবে।
- আবেদনের ইমেইল ঠিকানা: career@jamunapaper.com
- প্রার্থীরা চাইলে ডাকযোগেও নির্দিষ্ট ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬।
ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা:
জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর,যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯, ঢাকা।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৮-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ