ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (TCB Job Circular 2026) আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. উপ-সহকারী প্রকৌশলী - ০১টি
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর - ০৩টি
৩. সংরক্ষণ ও বিক্রয় সহকারী - ০১টি
৪. টেলেক্স অপারেটর - ০১টি
৫. অফিস সহায়ক - ০৪টি
মোট পদসংখ্যা: ১৬টি
বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩২ বছর। তবে সংরক্ষণ ও বিক্রয় সহকারী এবং টেলেক্স অপারেটর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে tcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি: পদের ধরণ অনুযায়ী টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ