কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   

পদের বিবরণ:

  • কোম্পানির নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)   
  • পদের নাম: ম্যানেজার (এইচআরএম/অ্যাডমিন)   
  • পদ সংখ্যা: ০১টি   
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর, ১ বছর প্রবেশনকালসহ)। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত মেয়াদ নবায়নযোগ্য।   
  • বেতন: বেসিক বা মূল বেতন ৯১,০০০/- টাকা। এছাড়াও কোম্পানির বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্রাচ্যুইটি ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে। আয়কর কর্মীকে পরিশোধ করতে হবে।   

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক অথবা ৩ বছরের স্নাতকসহ ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিজিডি-এইচআরএম (PGD-HRM) সহ এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।   
  • মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনে কমপক্ষে ৮ (আট) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে ডেপুটি ম্যানেজার বা সমমানের পদে ৪ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।   
  • বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।   

বয়সসীমা:০৬.১০.২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।   

আবেদন প্রক্রিয়া:আবেদনপত্র 'ম্যানেজিং ডিরেক্টর, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড' বরাবর পাঠাতে হবে। কভার লেটারের সাথে প্রার্থীর বিস্তারিত সিভি (যাতে নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ক্রমানুসারে থাকবে), সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সিপিজিসিবিএল-এর অনুকূলে ১,০০০ (এক হাজার) টাকার পে-অর্ডার যুক্ত করে জমা দিতে হবে।   

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭।   

আবেদনের শেষ তারিখ:২০.১০.২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) আবেদনপত্র পৌঁছাতে হবে।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬ (CPGCBL Job Circular 2026)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন