আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)-তে জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের বিবরণ ও যোগ্যতা:

  • পদের নাম: সিকিউরিটি গার্ড
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে)
  • বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর
  • ন্যূনতম উচ্চতা: ১৭৭.৮ সেঃমিঃ (৫ ফুট ১০ ইঞ্চি)
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন ও অন্যান্য সুবিধাদি:

  • বেতন কোম্পানি পলিসি অনুযায়ী।
  • উৎসব বোনাস, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ।
  • প্রশিক্ষণকালীন ভাতা প্রদান।
  • মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা।
  • কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান।

শর্তাবলী:

  • প্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে।
  • স্কুল, কলেজ বা তদূর্ধ্ব পর্যায়ে খেলাধুলার সাথে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জীবন-বৃত্তান্ত (বাবা-মা এর নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের টেলিফোন নম্বর ও উচ্চতা উল্লেখপূর্বক), অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীরা bdjobs.com-এর মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদন পাঠানোর ঠিকানা:মানবসম্পদ ও প্রশাসন বিভাগ আনভীর বসুন্ধরা গ্রুপ এবিজি টাওয়ার, প্লট নং- ৪৪০, ৪৪১, ৪৪২, রোড ১৮, ব্লক এ, আবাসিক এলাকা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬

(বিঃদ্রঃ বাছাইকৃত প্রার্থীদের পরবর্তীতে লিখিত, মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই নিয়োগ প্রক্রিয়া অত্র গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়।)

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৭-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)-এর নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬: সিকিউরিটি গার্ড পদ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন