প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে গাজীপুর জেলায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন এবং ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে নবনিযুক্তদের নির্ধারিত সময়ে প্রশিক্ষণ ও লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়সূচী: ০৪-১০-২০২৬ খ্রি. তারিখ হতে ০৮-১০-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারিত ভেন্যুতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

পদায়নের লটারির তারিখ ও সময়: ১১-১০-২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকা।

লটারির স্থান: জেলা প্রশাসক, গাজীপুর-এর কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষ।

বিশেষ নির্দেশনা: সংশ্লিষ্ট সকল নবনিযুক্ত শিক্ষককে লটারির দিন সকাল ১০:০০ ঘটিকার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। এছাড়া নির্ধারিত ভেন্যুতে ওরিয়েন্টেশন প্রশিক্ষণে যথাযথভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনিযুক্তদের পদায়ন ও ওরিয়েন্টেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন