প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে জামালপুর জেলায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদানের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সহকারী শিক্ষক
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার (অফিস চলাকালীন)।
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জামালপুর।
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
- নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
- যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া এবং না দেওয়ার বিষয়ে একটি বন্ড সম্পাদন করতে হবে।
- যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
- নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ