নরসিংদী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়া সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্রের শর্তাবলি মেনে নির্ধারিত ফরমে যোগদানপত্র এবং যৌতুক বিরোধী অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
পদের নাম: সহকারী শিক্ষক
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের নিজ হাতে নির্ধারিত আবেদন ফরম ও অঙ্গীকারনামা পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
শর্তাবলী: সরকারি বিধি মোতাবেক সকল নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নিজে বা পরিবারের সদস্যদের জন্য কোনো যৌতুক গ্রহণ বা প্রদান করা যাবে না মর্মে অঙ্গীকার করতে হবে।
প্রয়োজনীয় তথ্য: আবেদনপত্রে পিতার নাম, স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং বয়স সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ