পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় প্রকল্প চলাকালীন সময়ের জন্য এই নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।   

পদের বিবরণ:

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর/বিদ্যুৎ/যান্ত্রিক) (গ্রেড-৯)

   

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি   
  • সেবার ক্যাটাগরী: বিশেষ সেবা-১   
  • সাকুল্যে মাসিক বেতন: ৩৮,৯৬৪.০০ টাকা   
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর/বিদ্যুৎ/যান্ত্রিক)   

২. পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-১৪)

   

  • পদ সংখ্যা: ০১ (এক) টি   
  • সেবার ক্যাটাগরী: ক্যাটাগরী -১   
  • সাকুল্যে মাসিক বেতন: ১৮,৫১৪.০০ টাকা   
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার সহ ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা।   

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী:

   

  • (১) আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফরমে চাহিত প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক আবেদন করতে হবে। অন্যথায় প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরমটি বেপজার ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।   
  • (২) আগামী ০৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে লিখিত দরখাস্ত প্রকল্প পরিচালক, পটুয়াখালী ইপিজেড প্রকল্প, বেপজা কমপ্লেক্স, লেভেল-২, বাড়ী নং-১৯/ডি, রোড নং-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বরাবর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে পৌঁছাতে হবে।   
  • (৩) উল্লিখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না।   
  • (৪) আগামী ০৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।   
  • (৫) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।   
  • (৬) দরখাস্তের খামের উপর প্রার্থীর পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।   
  • (৭) চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।   
  • (৮) কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লিখিত চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক আবেদন করতে পারবেন।   
  • (৯) “বেপজা” এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক থেকে ক্রমিক নং-১ এর জন্য ২০০/- টাকা এবং ক্রমিক নং-২ এর জন্য ১০০/- টাকার মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।   
  • (১০) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।   
  • (১১) এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেয়া হবে না।   
  • (১২) এ নিয়োগ সাকুল্যে বেতনে চুক্তিভিত্তিক (শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য)। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র-ই অব্যাহতিপত্র হিসেবে গণ্য হবে।   
  • (১৩) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ দেয়া হবে না।   

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

   

মোহাম্মদ মাজেদুর রহমান খানপ্রকল্প পরিচালকপটুয়াখালী ইপিজেড প্রকল্পবেপজা কমপ্লেক্স, বেপজা, ঢাকা-১২০৫ইমেইল: pd.pepz@bepza.gov.bd

বিস্তারিত দেখুনি নিচেঃ

 পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন