চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CSTU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • স্মারক নং: চাবিপ্রবি/রেজি./নিয়োগ/কর্মকর্তা-কর্মচারী/২০২৬/১৬৪৫
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ০১ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
  • আবেদনের ওয়েবসাইট: https://jobs.cstu.ac.bd
  • হার্ডকপি জমাদানের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০০ ঘটিকা

পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল:

১. রেজিস্ট্রার (০১টি): গ্রেড-৩, বেতন স্কেল ৫৬,৫০০ - ৭৪,৪০০/-

২. পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) (০১টি): গ্রেড-৩, বেতন স্কেল ৫৬,৫০০ - ৭৪,৪০০/-

৩. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) (০১টি): গ্রেড-৩, বেতন স্কেল ৫৬,৫০০ - ৭৪,৪০০/-

৪. পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) (০১টি): গ্রেড-৭, বেতন স্কেল ২৯,০০০ - ৬৩,৪১০/-

৫. ল্যাব অ্যাসিস্ট্যান্ট (০২টি - পদার্থ বিজ্ঞান ল্যাব ০১টি, রসায়ন ল্যাব ০১টি): গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০ - ২৬,৫৯০/-

৬. গাড়ি চালক (০১টি - পরিবহন পুল): গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০ - ২২,৪৯০/-

৭. অফিস সহায়ক (০৪টি - অর্থ ও হিসাব ০১টি, পরিকল্পনা ও উন্নয়ন ০১টি, কেন্দ্রীয় গ্রন্থাগার ০১টি, ব্যবসায় প্রশাসন ০১টি): গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০ - ২০,০১০/-

আবেদন ফি:

  • ক্রমিক নং ০১ থেকে ০৪ পদের জন্য: ২০০/- টাকা
  • ক্রমিক নং ০৫ থেকে ০৬ পদের জন্য: ১০০/- টাকা
  • ক্রমিক নং ০৭ পদের জন্য: ৫০/- টাকা
    (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সকল গ্রেডের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- টাকা)
    ফি ডেবিট/ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন পদ্ধতি ও শর্তাবলী:

  • প্রার্থীদের https://jobs.cstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদনের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), প্রকাশনা (যদি থাকে), সদ্য তোলা ছবি (৩০০x৩০০ পিক্সেল, অনূর্ধ্ব ২০০ KB), স্বাক্ষর (৩০০x১০০ পিক্সেল, অনূর্ধ্ব ২০০ KB) এবং জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
  • অনলাইনে আবেদন সাবমিট করার পর জেনারেটেড আবেদনপত্রের প্রিন্ট কপি (২ কপি ছবিসহ) ও অন্যান্য সকল ডকুমেন্টের সত্যায়িত কপি সরাসরি অথবা ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  • ক্রমিক নং ০১ হতে ০৪ পদের জন্য ০৭ সেট এবং ক্রমিক নং ০৫ হতে ০৭ পদের জন্য ০৫ সেট হার্ডকপি জমা দিতে হবে।

হার্ডকপি প্রেরণের ঠিকানা:

রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

সূত্রঃ প্রথম আলো-১৮-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CSTU)-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন