বসুন্ধরা গ্রুপের স্ব-অর্থায়নে পরিচালিত 'গোল্ডস জিম' (Gold's Gym)-এ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণ ও যোগ্যতা:
১. পদের নাম: মুয়ে থাই (Muay Thai)
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এ-লেভেল/উচ্চ মাধ্যমিক বা সমমান (অগ্রাধিকার)।
- অভিজ্ঞতা: অ্যাথলেট বা ফিটনেস ক্লায়েন্টদের প্রশিক্ষণে ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েপন মাস্টারি, ক্লিঞ্চ, রিং আইকিউ এবং প্যাটার্ন রিকগনিশনে অভিজ্ঞ হতে হবে।
- অন্যান্য: কোচিং/ফিটনেস/স্পোর্টস ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার।
২. পদের নাম: কোচ - এমএমএ (Coach - MMA)
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এ-লেভেল/উচ্চ মাধ্যমিক বা সমমান (অগ্রাধিকার)। অ্যানাটমি, ফিজিওলজি এবং স্পোর্টস নিউট্রিশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফার্স্ট এইড এবং সিপিআর (CPR) সার্টিফিকেশন বাধ্যতামূলক।
- অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। ব্রাউন বেল্ট বা তার ওপরের সার্টিফিকেশন/বিজেজে/মুয়ে থাই ফেডারেশন সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার।
- অন্যান্য: স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং সার্টিফিকেশন (যেমন: NASM, ISSA, NSCA) থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
৩. পদের নাম: বিজেজে (BJJ - Brazilian Jiu-Jitsu)
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এ-লেভেল/উচ্চ মাধ্যমিক বা সমমান (অগ্রাধিকার)।
- অভিজ্ঞতা: ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা। রেসলিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ব্রিজ, শ্রিম্প এবং ব্রেক ফলিং স্কিলস-এ অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য: কোচিং/ফিটনেস/স্পোর্টস ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার।
বেতন স্কেল: কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- হালনাগাদ সিভি/জীবনবৃত্তান্ত (Updated CV / Resume)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের কপি
- জাতীয় পরিচয়পত্র (NID)-এর কপি
আবেদন জমা দেওয়ার পদ্ধতি:
- ইমেইলের মাধ্যমে: tbg@bga-bd.com
- কুরিয়ার বা সরাসরি জমা দেওয়ার ঠিকানা: কর্পোরেট অফিস, তানভীর বসুন্ধরা গ্রুপ, এবিজি টাওয়ার (১২ তলা), প্লট ৪৪০-৪৪২, রোড ১৮, ব্লক এ, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
বি.দ্র: অসম্পূর্ণ বা দেরিতে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
বাছাই প্রক্রিয়া:
- প্র্যাক্টিক্যাল টেস্ট/ডেমোনস্ট্রেশন (কোচিং বা টেকনিক্যাল পদের জন্য)।
- ভাইভা/সাক্ষাৎকার (নির্বাচনী প্রক্রিয়ার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না)।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১৪-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ