কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তাদের প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ ও নিবন্ধিত পরিচ্ছন্নতা সেবা সরবরাহকারী নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে।
বিজ্ঞপ্তির মূল তথ্য:
প্রতিষ্ঠানের নাম: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)
স্মারক নং: ২০২৬.০০১.৪০২৮/৩
প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
কাজের ধরন: পরিচ্ছন্নতা সেবা সরবরাহকারী নিয়োগ
শর্তাবলী:
১. প্রতিষ্ঠানকে অবশ্যই সরকার কর্তৃক নিবন্ধিত হতে হবে।
২. পরিচ্ছন্নতা সেবায় অভিজ্ঞতা থাকতে হবে।
৩. প্রশিক্ষিত ও ইউনিফর্মধারী পরিচ্ছন্নতাকর্মী সরবরাহ করতে হবে।
৪. প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতার প্রমাণপত্র প্রদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. কোম্পানি প্রোফাইল
২. পূর্ব অভিজ্ঞতার বিবরণ
৩. ট্রেড লাইসেন্স ও নিবন্ধন সনদ
৪. ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) ও ভ্যাট নিবন্ধন সনদ
৫. প্রস্তাবিত সেবার আর্থিক প্রস্তাবনা (একক হারে: পরিষ্কারক ও সুপারভাইজার)
আবেদন জমাদানের সময়সীমা:
২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ
যোগাযোগ ও আবেদন জমাদানের ঠিকানা:
কেআইবি কমপ্লেক্স, নর্থ ব্লক, লেভেল-২
কৃষিখামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক১৪-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ