ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১১-২০তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা বা ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ৩৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত পদের সংখ্যা:
১. হিসাবরক্ষক: ০১ জন
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০৯ জন
৩. কম্পিউটার অপারেটর: ০২ জন
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৭ জন
৫. ক্যাশ সরকার: ০১ জন
৬. ফটোকপি অপারেটর: ০১ জন
৭. অফিস সহায়ক: ১৬ জন
যোগদান সংক্রান্ত নির্দেশনা:
চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ পূর্বাহ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে স্বাস্থ্য পরীক্ষার সনদসহ ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্য উপস্থিত হতে হবে।
অন্যান্য তথ্য:
নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো প্রার্থীর বিষয়ে বিরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ বাতিল করা হবে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর তথ্যে ভুল পাওয়া গেলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ