বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর অধীনে পরিচালিত 'Feed the Future Innovation Lab for Cereals' প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. বৈজ্ঞানিক কর্মকর্তা - ০১টি
২. বৈজ্ঞানিক সহকারী - ০১টি

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন ফি: মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চারিত্রিক সনদপত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১।

আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৪ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

পরীক্ষার তথ্য: প্রার্থীদের লিখিত এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন