বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এর অধীনে বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লক্ষে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন প্রদান করা হয়েছে। মোট ১৩টি ভিন্ন ভিন্ন পদে ৫৪ জন প্রার্থীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০৩ জন
২. পোস্টাল অপারেটর: ০২ জন
৩. মেইল অপারেটর: ০৩ জন
৪. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
৫. পোস্টম্যান: ০৫ জন
৬. মেইল গার্ড: ০৩ জন
৭. প্যাকার: ০৫ জন
৮. মেইল ক্যারিয়ার: ১৩ জন
৯. প্যাকার কাম মেইল ক্যারিয়ার: ০৫ জন
১০. অফিস সহায়ক: ০১ জন
১১. পরিচ্ছন্নতাকর্মী: ০৪ জন
১২. রানার: ০৮ জন
১৩. নিরাপত্তা প্রহরী: ০১ জন

পরবর্তী নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তীতে তাদের বর্তমান এবং স্থায়ী উভয় ঠিকানায় ডাকযোগে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপত্র ইস্যু করা হবে। এ বিষয়ে প্রার্থীদের নিয়মিত ডাক যোগাযোগের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫৪ পদে বাংলাদেশ ডাক বিভাগ খুলনা দক্ষিণাঞ্চলের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

৫৪ পদে বাংলাদেশ ডাক বিভাগ খুলনা দক্ষিণাঞ্চলের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন