মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ অফিসসমূহের সাধারণ প্রশাসনের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগ আদেশ প্রকাশিত হয়েছে। বিভাগীয় নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তের আলোকে মোট ১১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পদের নামসমূহ: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী ও বেঞ্চ সহকারী।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
যোগদানের তারিখ ও সময়: আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্ণে।
যোগদানের স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর।
প্রয়োজনীয় কাগজপত্র:
চাকরিতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সক্ষমতার সনদপত্রসহ সকল প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি যোগদানপত্রের সাথে দাখিল করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ