পল্লী প্রগতি সহায়ক সমিতি (PPSS Job Circular 2026) সম্প্রতি তাদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ফিল্ড অফিসার' পদে ১০০ জন অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ দেবে। আপনি যদি এনজিও (NGO) সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন এবং ন্যূনতম স্নাতক পাস করে থাকেন, তবে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন-ভাতা এবং সরাসরি সাক্ষাৎকারের (Walk-in-Interview) বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | পল্লী প্রগতি সহায়ক সমিতি (PPSS) |
| পদের নাম | ফিল্ড অফিসার (মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি) |
| মোট পদ সংখ্যা | ১০০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম স্নাতক ডিগ্রী |
| অভিজ্ঞতা | সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা |
| বেতন (শিক্ষানবিশকাল) | ২৪,৮০০/- টাকা |
| বেতন (স্থায়ীকরণের পর) | ২৭,৫০০/- টাকা |
| চাকরির ধরন | বেসরকারি / এনজিও চাকরি |
| আবেদনের মাধ্যম | সরাসরি সাক্ষাৎকার (Walk-in-Interview) |
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, অভিজ্ঞতার সনদ এবং সর্বশেষ কর্মস্থলের ছাড়পত্রসহ সকাল ৯:০০ ঘটিকার মধ্যে নিচের উল্লেখিত তারিখ ও ঠিকানায় স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
| প্রার্থীর নিজ এলাকা/জেলা | সাক্ষাৎকারের তারিখ | পরীক্ষার স্থান | প্রয়োজনে যোগাযোগ |
| রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর | ০৭/০৮/২০২৬ | পল্লী প্রগতি সহায়ক সমিতি এর আলিপুরস্থ কার্যালয়, শাপলা সড়ক, আলিপুর, ফরিদপুর। | ০১৭১৪-৪১১৪০৯ |
| গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর | ০৮/০৮/২০২৬ | পল্লী প্রগতি সহায়ক সমিতি এর গোপালগঞ্জ শাখা, ব্যাংক পাড়া, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। | ০১৭২৪-১১৬৪৬৩ |
| মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলা | ১৪/০৮/২০২৬ | পল্লী প্রগতি সহায়ক সমিতি এর মানিকগঞ্জ শাখা, বান্দুটিয়া রোড, বেউথা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। | ০১৭৪৫-৮৩৭৫৬০ |
| নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, গাজীপুর | ১৫/০৮/২০২৬ | পল্লী প্রগতি সহায়ক সমিতি এর কাঞ্চন বাজার শাখা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জজমিয়া ভবন (নীচতলা), কালাদীমোড়, কাঞ্চনবাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। | ০১৭৭৭-৩২৪৬৫৩ |
| মুন্সীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ | ২১/০৮/২০২৬ | পল্লী প্রগতি সহায়ক সমিতি এর শ্রীনগর শাখা, দেওল ভোগ-গোল্ডেন সিটি, ষোল ঘর, শ্রীনগর, মুন্সীগঞ্জ। | ০১৯১৭-৮৬১১৯৬ |
বি.দ্র: উল্লেখিত জেলার প্রার্থীগণ যেকোনো স্থানে পরীক্ষা দিতে উপস্থিত হতে পারবেন। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৭-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ