গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর বিভিন্ন জেলা ও চৌকি আদালতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘স্পেশাল মেডিয়েটর’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: স্পেশাল মেডিয়েটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে আইনজীবী হিসেবে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলা পরিচালনায় দক্ষ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ইমেইলের (info@nlaso.gov.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ দুপুর ৩:০০ ঘটিকায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের (Zoom) মাধ্যমে গ্রহণ করা হবে।
সম্মানী: প্রতি কার্যদিবসের জন্য সর্বোচ্চ ২,০০০ টাকা এবং প্রতিটি সফল মধ্যস্থতা চুক্তির জন্য ১,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: