সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে 'ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬' কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য গাজীপুর শহর সমাজসেবা কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতা:
১. তথ্য সংগ্রহকারী (Enumerator): নূন্যতম এইচএসসি বা সমমান পাস। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।
২. সুপারভাইজার: নূন্যতম স্নাতক বা সমমান পাস। সংশ্লিষ্ট ওয়ার্ডের সীমানা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
তথ্য সংগ্রহকারী পদের জন্য ১৮-৪০ বছর এবং সুপারভাইজার পদের জন্য ২৫-৪৫ বছর।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুর হতে সরাসরি অথবা দাপ্তরিক ওয়েবসাইট (www.css.gazipur.gov.bd) হতে সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি কার্যালয়ে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন ফরম সংগ্রহ ও জমা: ২১ জুলাই ২০২৬ হতে ২৩ জুলাই ২০২৬ (বিকাল ৪.০০ টা পর্যন্ত)।
নির্বাচনী পরীক্ষা: ২১ জুলাই ২০২৬ হতে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা: ২৫ জুলাই ২০২৬, সকাল ১১.০০ ঘটিকায়।
পরীক্ষার স্থান: কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সার্কিট হাউজ রোড, গাজীপুর।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ