জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের এই নিয়োগ প্রদান করা হয়।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী পদে মোট ১১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের সময় ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে 'পরিবহন কমিশনার, সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা' বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৪. প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ বা অন্যান্য কোটার সনদপত্রের সত্যায়িত কপি।
৫. বর্তমানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র।

নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি যানবাহন অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী পদের নিয়োগপত্র প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী পদের নিয়োগপত্র প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী পদের নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন