কারা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমান তালিকা হতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নামসমূহ:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
২. কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
৩. শিক্ষক
৪. কম্পিউটার মুদ্রাক্ষরিক
৫. অফিস সহকারী কাম বিক্রেতা (শো-রুম)
৬. গাড়ি চালক
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের সকল মূল সনদ, ডকুমেন্টস এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। এছাড়া চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর দেওয়া তথ্য ভুল, অসত্য বা জাল সনদ প্রমাণিত হলে তার নির্বাচন বাতিল করা হবে এবং ক্ষেত্রবিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ