হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪৪টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: স্টোর কিপার- ০১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৭টি, স্বাস্থ্য সহকারী- ১৩০টি, গাড়ি চালক- ০১টি, ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট- ০১টি ও অফিস সহায়ক- ০৪টি।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত তথ্য: আবেদনকারীগণ অনলাইনে নির্দিষ্ট লিংকে নিজ নিজ ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি অবশ্যই সাথে রাখতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ