বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত একটি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৩৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে নিয়োগাদেশ জারি করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন অঞ্চলে পদায়ন করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: পয়েন্টসম্যান (৩৮ জন)

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ১০/০৮/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগদানপত্র দাখিল করতে হবে।

আবেদনের/যোগদানের প্রক্রিয়া: প্রার্থীদের তাদের পদায়নকৃত অঞ্চল অনুযায়ী মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র (যোগদানের সময়):
১. সিভিল সার্জন অথবা রেলওয়ের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র।
২. পরীক্ষার মূল প্রবেশপত্র, আবেদন কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সনদের সত্যায়িত এক সেট ফটোকপি।
৪. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিবাহ সংক্রান্ত অঙ্গীকারনামা/বন্ড।

অন্যান্য শর্তাবলী: চাকরিতে যোগদানের পর প্রথম ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হলেই কেবল নিয়োগ স্থায়ী হবে। নিয়োগপ্রাপ্তদের রেলওয়ের নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ রেলওয়ের যোগদানের জন্য নির্দেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের যোগদানের জন্য নির্দেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের যোগদানের জন্য নির্দেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের যোগদানের জন্য নির্দেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের যোগদানের জন্য নির্দেশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন