বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নেভি অ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা (ইংরেজি ভার্সন)-এর (Navy Anchorage School Khulna Job Circular 2026) জন্য বেশ কিছু শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৫ আগস্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদনের নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | নেভি অ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি (স্কুল ও কলেজ) |
| পদের ক্যাটাগরি | ০৪টি |
| মোট শূন্যপদ | ০৭ জন |
| কর্মস্থল | গোয়ালখালী, খুলনা |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে / সরাসরি |
| আবেদনের শেষ তারিখ | ০৫ আগস্ট |
১. পদের নাম: প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান)
২. পদের নাম: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) - মাধ্যমিক শাখা
৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান
৪. পদের নাম: খাকরব / সুইপার
১. আবেদন ফর্ম: প্রার্থীকে অবশ্যই সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্ম (www.forms.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত) স্বহস্তে পূরণ করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের সত্যায়িত কপি এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
৩. আবেদন পাঠানোর ঠিকানা: খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ০৫ আগস্ট, দুপুর ১৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি বা ডাকযোগে "অধ্যক্ষ, নেভি অ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা, নাবিক আবাসিক এলাকা, গোয়ালখালী, খুলনা-৯০০০" বরাবর পৌঁছাতে হবে।
৪. আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক হতে "অ্যাংকোরেজ খুলনা ফান্ড, ট্রাস্ট ব্যাংক পিএলসি" এর অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ৫০০/- টাকা এবং ৩ ও ৪ নং পদের জন্য ৩০০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
৫. বিভাগীয় প্রার্থী: চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৬. অগ্রাধিকার: শিক্ষক পদের ক্ষেত্রে শিক্ষকতা পেশায় ২ বা ততোধিক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২২-০৭-২০২৬ তারিখ