বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
মোট শূন্য পদ: ২৮টি।
মৌখিক পরীক্ষার তারিখ: ২২ জুলাই, ২৩ জুলাই এবং ২৪ জুলাই ২০২৬।
পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও কোটা সংক্রান্ত সনদের মূল কপি এবং ১ সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে। এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।
বিশেষ নির্দেশনা: মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে বলা হয়েছে এবং এই পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ