খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন ১৬তম গ্রেডের ২৮টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
- প্রথম গ্রুপ: ২২ জুলাই ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
- দ্বিতীয় গ্রুপ: ২২ জুলাই ২০২৬, বেলা ০২:০০ ঘটিকা।
- তৃতীয় গ্রুপ: ২৩ জুলাই ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
- চতুর্থ গ্রুপ: ২৩ জুলাই ২০২৬, বেলা ০২:০০ ঘটিকা।
- পঞ্চম গ্রুপ: ২৪ জুলাই ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র জারি করা হবে না।
- পরীক্ষার্থীদের নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সহ ১ (এক) সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ