বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মোট ২২২ জন প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ২২২ জন

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি: ২১ জুলাই ২০২৬ থেকে ২৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত (বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী) প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি: ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিনে বেলা ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় কাগজপত্র: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রবেশপত্র, Applicant’s Copy, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ এক সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক-মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক-মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন