চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) অধীনে বিভিন্ন সময়ে প্রকাশিত বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই প্রেক্ষিতে গৃহীত সকল কার্যক্রম বাতিল করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি সাধারণ জনগন ও আবেদনকারীদের অবগতির জন্য জানিয়েছে।
বাতিলকৃত পদের নাম ও সংখ্যা:
১. একাউন্টস অফিসার/ ফাইন্যান্স অফিসার/ অডিট অফিসার: ০১ টি পদ
২. জুনিয়র একাউন্টস এ্যাসিসটেন্ট/ জুনিয়র অডিটর: ৫৩ টি পদ
৩. স্টাফ অফিসার: ০১ টি পদ
৪. গ্রীজার: ২২ টি পদ
৫. ভান্ডারী: ২১ টি পদ
গুরুত্বপূর্ণ তথ্য:
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত পদসমূহের জন্য করা আবেদন এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ও বাতিল করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরবর্তীতে শূন্য পদের ভিত্তিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ