বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
পদের নাম: অফিসার (ক্যাশ)
মোট পদসংখ্যা: ৮৫২টি

পরীক্ষার সময় ও স্থান:
পরীক্ষার তারিখ: ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (২ ঘণ্টা)
পরীক্ষার মান: ২০০ নম্বর
পরীক্ষার স্থান: ঢাকা মহানগরীর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রটিই লিখিত পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সাধারণ নির্দেশনা:
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৮৫২ পদে সমন্বিত ৭ ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন