পরিকল্পনা বিভাগের ১৩-১৬ গ্রেডের ৩টি ক্যাটাগরির ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৮ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও প্রার্থীর সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫৫ জন
২. কম্পিউটার অপারেটর: ১৬ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০৪ জন

মৌখিক পরীক্ষার তথ্য:
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পরিকল্পনা বিভাগের নোটিশ বোর্ড, অফিসিয়াল ওয়েবসাইট (www.plandiv.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন