প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের জনবল নিয়োগের জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের জন্য নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পদের নামসমূহ:
১. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)
৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)
উপস্থিত হওয়ার সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পরিচালক, কর্মচারী পরিদপ্তর, প্রশাসনিক শাখা, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৮ কপি সত্যায়িত রঙিন ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রের ৫ সেট সত্যায়িত ফটোকপি।
নির্বাচিত প্রার্থীদের যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-পরিচয় যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ