বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ০৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিসার (ক্যাশ) - ৮৫২টি পদ
ফলাফল সংক্রান্ত তথ্য: গত ০৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৮,৬৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষার তারিখ: ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত
পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রের তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনাবলী শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ