বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর স্থগিতকৃত নির্বাচনী সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদের প্রার্থীদের নির্ধারিত তারিখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

পদের নাম: সহকারী সচিব এবং সহকারী পরিচালক।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
তারিখ: ১৯-০৭-২০২৬ এবং ২০-০৭-২০২৬ (রবি ও সোমবার)
সময়: সকাল ১০:০০ টা
স্থান: কমিশন ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত সভা কক্ষ, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র সংগ্রহ:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯-০৭-২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে https://ugcad-ac.bdren.net.bd/ লিংকে প্রবেশ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র:
সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া বর্তমানে কোথাও চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে আবেদনপত্র অগ্রায়ণের প্রমাণপত্র সাথে রাখা বাধ্যতামূলক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন