বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ প্যানেল থেকে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষক / সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক পদে মোট ৩২ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পবিস মানব সম্পদ পরিদপ্তর থেকে সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রার্থীদের নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্র পাঠানোর আগে প্রার্থীদের অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে তাদের পদায়নকৃত পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করতে হবে।
বিশেষ নির্দেশনা: কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: