বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিতব্য ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জুন-২০২৬ পরীক্ষার প্রবেশপত্র ও হাজিরাপত্র প্রিন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ: ০৭ জুলাই ২০২৬ খ্রি.
প্রবেশপত্র সংগ্রহের সময়: ০২ জুলাই ২০২৬ খ্রি. হতে কাউন্সিলের নির্ধারিত সফটওয়্যারে প্রবেশ করে প্রবেশপত্র ও হাজিরাপত্র প্রিন্ট করা যাবে।
প্রিন্ট সংক্রান্ত নিয়মাবলী ও তথ্য:
১. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যার থেকে প্রবেশপত্র ও হাজিরাপত্র প্রিন্ট করতে পারবে।
২. প্রতিটি প্রবেশপত্র পৃথক পাতায় নূন্যতম ৮০ গ্রাম এ-৪ (A4) সাইজের সাদা অফসেট কাগজে রঙ্গিন প্রিন্ট করতে হবে।
৩. পরীক্ষার হলে পরীক্ষার্থীকে অবশ্যই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এবং বর্তমান পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে।
৪. পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর সম্বলিত হাজিরাপত্র ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ