মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী অটিস্টিক/ডাউন সিনড্রোম/সেরিবাল পাল্সি/অন্যান্য প্রতিবন্ধি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উল্লিখিত বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সকল বিষয়ে ৩০ (ত্রিশ) মিনিট অতিরিক্ত সময় পাবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তার জন্য পরীক্ষার্থীর নামের পাশে পিতা/মাতা/অভিভাবক/শিক্ষক সঙ্গে থাকতে পারবেন, তবে তাঁরা উত্তরপত্র লেখার ক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারবেন না। এছাড়াও, এই ধরনের পরীক্ষার্থীদের উত্তরপত্রসমূহ আলাদা প্যাকেট করে প্যাকেটের গায়ে 'প্রতিবন্ধি' লিখে শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।
এই সুবিধা শুধুমাত্র সমাজ সেবা অধিদপ্তর/সিভিল সার্জন কর্তৃক সনাক্তকারী প্রতিবন্ধি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ