বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক ০৬টি ব্যাংকে অফিসার (ক্যাশ) (১০ম গ্রেড) পদে মোট ১২৬২ জন প্রার্থীর প্রাথমিকভাবে নির্বাচিত তালিকা প্রকাশ করা হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক এই তালিকা প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ী নিম্নলিখিত ৬টি ব্যাংকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন:

  • সোনালী ব্যাংক পিএলসি
  • অগ্রণী ব্যাংক পিএলসি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • প্রবাসী কল্যাণ ব্যাংক
  • বেসিক ব্যাংক পিএলসি

নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সমন্বিত ৬ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সমন্বিত ৬ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন