ডাক অধিদপ্তরের আওতাধীন রাজস্ব খাতভুক্ত ১১তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে অপেক্ষমান তালিকা হতে ৮ম পর্যায়ে ২০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ২ুটি ক্যাটাগরিতে মোট ২০টি শূন্য পদ। পদের মধ্যে রয়েছে ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস, ইন্সপেক্টর অব পিএলআই এবং ইন্সট্রাক্টর (পিটিসি)।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের অবশ্যই আগামী ০৯ জুলাই ২০২৬ খ্রি. তারিখের মধ্যে নিয়োগপত্র ইস্যুকারী দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য: নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র হাতে না পান, তবে তাকে সরাসরি সংশ্লিষ্ট সার্কেল বা ইউনিট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: