বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪-১৬তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
২. সংগ্রহ সহকারী: ০৩ জন
প্রয়োজনীয় নির্দেশনা ও সময়সীমা:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 'প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফরম' পূরণ করে ০৩ (তিন) কপি আগামী ১২ জুলাই ২০২৬ তারিখের মধ্যে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে (বিএসএল অফিস কমপ্লেক্স, ঢাকা) জমা দিতে হবে।
যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ