যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ১০৩টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ২৮ জুন ২০২৬ তারিখে প্রকাশিত ফলাফল অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

পরীক্ষা বাতিলের কারণ: ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ এবং উক্ত বিধিমালার ‘তপশিল-৫’ অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা থাকায় কর্তৃপক্ষ এই পরীক্ষা ও ফলাফল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরবর্তী পরীক্ষা সংক্রান্ত তথ্য: উক্ত পদসমূহের জন্য বিধি মোতাবেক নতুনভাবে ৭০ নম্বরের (বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-২০ ও সাধারণ জ্ঞান-১০) লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের MCQ পরীক্ষা ও ফলাফল বাতিল করা হয়েছে।

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন