বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের ৫টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।
পদের নামসমূহ:
১. স্টেশন অফিসার (গ্রেড-১২)
২. মেডিকেল অফিসার (গ্রেড-৯)
৩. সহকারী রেজিষ্ট্রার (গ্রেড-৯)
৪. ইমার্জেন্সি মেডিকেল অফিসার (গ্রেড-৯)
৫. এসিস্ট্যান্ট প্রোগ্রামার (গ্রেড-৯)
পরীক্ষার তারিখ ও সময়:
১. স্টেশন অফিসার পদের পরীক্ষা আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২. অন্যান্য সকল পদের পরীক্ষা আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র: ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীদের বিপিএসসি অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না।
বিশেষ নির্দেশনাবলী:
পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ