বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের ২০২৫ সালের বিজোড় পর্বের (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পর্বের পরীক্ষার তারিখ ও সময় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার শুরুর তারিখ: তাত্ত্বিক পরীক্ষা আগামী ০৮ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে ১:০০ টা এবং দুপুর ২:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত নির্ধারিত বিষয়সমূহের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার তারিখ: সকল পর্বের ব্যবহারিক পরীক্ষা আগামী ০১ আগস্ট ২০২৬ হতে ০৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
অনলাইনে নম্বর প্রেরণের সময়সীমা: কেন্দ্র কর্তৃক অনলাইনে নম্বর এন্ট্রি ও হার্ড কপি জমা দেওয়ার কাজ ০৯ আগস্ট ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: